দৈনিক রুপায়াণ

দেবিদ্বারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

দেবিদ্বারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

দেবিদ্বারে উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার গৌরীপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হাসেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভীউল হাসান মুন্সী, সাবেক সদস্যসচিব এফ এম তারেক মুন্সী ও যুগ্ম আহ্বায়ক সফিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় প্রার্থীদের সাংগঠনিক অবস্থান, পারস্পরিক সমন্বয়, দলীয় ঐক্য এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, পারস্পরিক সমন্বয় জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা দলীয় ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


দেবিদ্বারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
দেবিদ্বারে উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার গৌরীপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হাসেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভীউল হাসান মুন্সী, সাবেক সদস্যসচিব এফ এম তারেক মুন্সী ও যুগ্ম আহ্বায়ক সফিয়া।এ ছাড়া উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় প্রার্থীদের সাংগঠনিক অবস্থান, পারস্পরিক সমন্বয়, দলীয় ঐক্য এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।সভায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, পারস্পরিক সমন্বয় জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করা সম্ভব।মতবিনিময় সভায় উপস্থিত নেতারা দলীয় ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ