দৈনিক রুপায়াণ

রাঙামাটিতে পাহাড় ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রাঙামাটিতে পাহাড় ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

সম্প্রতি সংঘটিত টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার অসহায় ও সুবিধা-বঞ্চিদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় আজ (৭ আগস্ট) শুক্রবার সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ির এডিসি হিল এলাকায়

ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলে একহাজার তিনশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. হাবীব আজমের বিশেষ বরাদ্দের অংশ হিসেবে ও তার তত্ত্বাবধানে এ সহায়তার ব্যবস্থা করা হয়।

​ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মো নুরনবী। উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের এ সময়ে মানুষের খাদ্যের ঘাটতি পূরণে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।

​খাদ্য সহায়তা পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপহার গ্রহীতা অসহায় দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবার পরিবারগুলো।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


রাঙামাটিতে পাহাড় ধসে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
সম্প্রতি সংঘটিত টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার অসহায় ও সুবিধা-বঞ্চিদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় আজ (৭ আগস্ট) শুক্রবার সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ির এডিসি হিল এলাকায়ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলে একহাজার তিনশত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. হাবীব আজমের বিশেষ বরাদ্দের অংশ হিসেবে ও তার তত্ত্বাবধানে এ সহায়তার ব্যবস্থা করা হয়।​ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মো নুরনবী। উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগের এ সময়ে মানুষের খাদ্যের ঘাটতি পূরণে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।​খাদ্য সহায়তা পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপহার গ্রহীতা অসহায় দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবার পরিবারগুলো।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ