কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী এলাহাবাদ গ্রামের কৃতি সন্তান ডা. কামরুল হাসান মুন্সী বর্তমানে দেশের অন্যতম স্বনামধন্য অর্থোপেডিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (অর্থোপেডিক্স) ডিগ্রিধারী এই চিকিৎসক ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ কর্মরত থেকে প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
ব্যস্ত কর্মজীবনের মধ্যেও তিনি নিজ জন্মভূমির মানুষের কথা ভোলেননি। প্রতি শুক্রবার দেবিদ্বার শিশু মাতৃ হাসপাতাল লিমিটেডে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং এলাহাবাদ এভারকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন। এতে করে এলাকার সাধারণ মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ডা. কামরুল হাসান মুন্সী শুধু দক্ষ চিকিৎসকই নন, তিনি অত্যন্ত আন্তরিক ও মানবিক একজন মানুষ। রোগীদের সঙ্গে তাঁর আচরণ, সঠিক রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে হাড়, জয়েন্ট ও অর্থোপেডিক সমস্যায় তাঁর চিকিৎসা অনেকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
অনেক রোগীই জানান, দীর্ঘদিন ভোগান্তির পর তাঁর চিকিৎসায় সুস্থতা ফিরে পেয়েছেন। এতে করে এলাকায় তাঁর প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
জানা যায় গত কয়েক বছর ধরে কামরুল হাসান তার নিজ এলাকায় রাস্তাঘাট উন্নয়নে মানবিক সংগঠন দ্বারা সংগঠনের কর্মীদেরকে নিয়ে নিজেই সংস্কার কাজে নেমে পড়েছিলেন, এলাকায় মানবিক ডাক্তার নামে তিনি পরিচিত হয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ডা. কামরুল হাসান মুন্সী ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের মানুষের সেবা করবেন এবং এলাহাবাদের নাম উজ্জ্বল করবেন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেছেন সকলেই।
T. Ah/med

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন