দৈনিক রুপায়াণ

আদ-দ্বীন হাসপাতালে অনিয়মের প্রমাণ, ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা

আদ-দ্বীন হাসপাতালে অনিয়মের প্রমাণ, ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মে) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে। হাসপাতালের ক্যানটিনের ফ্রিজে লেবেলবিহীন ও দীর্ঘদিন সংরক্ষিত জমাটবদ্ধ মিষ্টি পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, কয়েকটি ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের প্রয়োজনীয় যন্ত্র না থাকার বিষয়টিও নজরে আসে।

এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানাসহ মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জনস্বাস্থ্য ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T. Ah/med

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


আদ-দ্বীন হাসপাতালে অনিয়মের প্রমাণ, ভ্রাম্যমাণ আদালতের ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মে) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে। হাসপাতালের ক্যানটিনের ফ্রিজে লেবেলবিহীন ও দীর্ঘদিন সংরক্ষিত জমাটবদ্ধ মিষ্টি পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, কয়েকটি ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের প্রয়োজনীয় যন্ত্র না থাকার বিষয়টিও নজরে আসে।এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লাখ টাকা জরিমানাসহ মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পরে প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।জনস্বাস্থ্য ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।T. Ah/med

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ