দৈনিক রুপায়াণ

দ্রুত গ্রেফতারের দাবী

মুরাদনগরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ

মুরাদনগরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ

​কুমিল্লার মুরাদনগরে এক বৃদ্ধের বসতভিটা ও কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত রোববার (১০ মে) বিকেলে উপজেলার পরমতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পরমতলা গ্রামের লাল মিয়া ১৯৮২ সালে অভিযুক্তদের চাচার কাছ থেকে জমিটি ক্রয় করেন। এরপর দীর্ঘ ৪৪ বছর ধরে তারা ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে নতুন বসতি স্থাপনের জন্য মাটি ভরাট করে চারা গাছ রোপণ এবং একটি টিনের ঘর নির্মাণ করেন তারা। অভিযোগ উঠেছে, রোববার বিকেলে একই গ্রামের কাদিম আলী ও হারুন মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নবনির্মিত টিনের ঘরটি গুঁড়িয়ে দেয় এবং বাগানের বিভিন্ন গাছপালা কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

​এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. খলিলুর রহমান বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কাদিম আলী ও হারুন মিয়াসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। খলিলুর রহমানের দাবি, গ্রাম্য সালিশে একাধিকবার তাদের পক্ষে রায় এলেও অভিযুক্তরা তা মানছে না এবং গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।

​এ বিষয়ে জানতে অভিযুক্ত কাদির আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধ ও ঘর ভাঙচুরের অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


মুরাদনগরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
​কুমিল্লার মুরাদনগরে এক বৃদ্ধের বসতভিটা ও কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত রোববার (১০ মে) বিকেলে উপজেলার পরমতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পরমতলা গ্রামের লাল মিয়া ১৯৮২ সালে অভিযুক্তদের চাচার কাছ থেকে জমিটি ক্রয় করেন। এরপর দীর্ঘ ৪৪ বছর ধরে তারা ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে নতুন বসতি স্থাপনের জন্য মাটি ভরাট করে চারা গাছ রোপণ এবং একটি টিনের ঘর নির্মাণ করেন তারা। অভিযোগ উঠেছে, রোববার বিকেলে একই গ্রামের কাদিম আলী ও হারুন মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নবনির্মিত টিনের ঘরটি গুঁড়িয়ে দেয় এবং বাগানের বিভিন্ন গাছপালা কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।​এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. খলিলুর রহমান বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কাদিম আলী ও হারুন মিয়াসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। খলিলুর রহমানের দাবি, গ্রাম্য সালিশে একাধিকবার তাদের পক্ষে রায় এলেও অভিযুক্তরা তা মানছে না এবং গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।​এ বিষয়ে জানতে অভিযুক্ত কাদির আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধ ও ঘর ভাঙচুরের অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ