সিলেটের বাসিয়া নদীর সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ১টা ২০ মিনিটে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি নিজ হাতে কোদাল চালিয়ে এই কার্যক্রমের সূচনা করেন।
সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাসিয়া নদীর এই খালটি একসময় সুরমা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালটি বর্তমানে ভরাট হয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাসিয়ার এই খালটি পুনরায় খনন করা হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং আরও প্রায় দেড় লাখ কৃষক পরোক্ষভাবে এর সুফল ভোগ করবেন। তিনি জানান, খালের দুই পাশের জমিতে ফসল উৎপাদন প্রায় ৭ হাজার মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বাসিয়া নয়, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকদের জীবনমান উন্নত হয়।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন