দৈনিক রুপায়াণ

ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন এর দাবী দ্রুত দোষীদের গ্রেফতার

দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রির তীব্র নিন্দা জানালেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রির তীব্র নিন্দা জানালেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভুয়া ঔষধ বিক্রির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

তিনি এক বিবৃতিতে বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয় নিয়ে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। অসাধু ব্যবসায়ীরা ভুয়া ঔষধ বিক্রি করে সাধারণ মানুষকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত এসব অসাধু চক্রকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে জনগণকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে ঔষধ কেনার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করেছে এবং ভুয়া ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

সম্প্রতি কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্তব্যরত এক চিকিৎসক অনুমোদনহীন ঔষধ প্রেসক্রিপশনে লিখে দেওয়ার অভিযোগ স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে বিষয়টি প্রকাশ্যে এলে পুরো দেবিদ্বার উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় রোগীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রির তীব্র নিন্দা জানালেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভুয়া ঔষধ বিক্রির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।তিনি এক বিবৃতিতে বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয় নিয়ে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। অসাধু ব্যবসায়ীরা ভুয়া ঔষধ বিক্রি করে সাধারণ মানুষকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে।তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত এসব অসাধু চক্রকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে জনগণকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে ঔষধ কেনার আহ্বান জানান তিনি।এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করেছে এবং ভুয়া ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।সম্প্রতি কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্তব্যরত এক চিকিৎসক অনুমোদনহীন ঔষধ প্রেসক্রিপশনে লিখে দেওয়ার অভিযোগ স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে বিষয়টি প্রকাশ্যে এলে পুরো দেবিদ্বার উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় রোগীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ