দৈনিক রুপায়াণ

বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক

বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক

আমি একজন শ্রমিক, এটাই আমার পরিচয়।

কিন্তু তুমি ভুলে যাও শ্রমিকরাও মানুষ। 

কখনো জানতে চেয়েছো?  

কতখানি বোবা কান্না জমে আছে আমার বুকে?

জানতে চাইবেই বা কি করে? 

তুমি তো শিক্ষিত, ভদ্র, টাকাওয়ালা, বিনয়ী, সভ্যতার টিকাদারি নাম দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছো।

এসব মিথ্যা জৌলুসের আড়ালে তুমি হারিয়েছ তোমার কোমল মনটিও।

আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি যেন সাহেব বনে যাও।

আমায় তুই তুকারি করে, তুমি পৈশাচিক আনন্দ খুঁজে পাও।

আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলে তুমি রোজ নাক শিটকাও।

তুমি ভুলে যাও - 

আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলেই তোমার গা থেকে পারফিউমের গন্ধ বের হয়। 

ভুলে যাও - 

আমার পাঁজর ভাঙা পরিশ্রমে গড়ে উঠে তোমার সুসজ্জিত প্রাসাদ।

হতে পারে আমার গায়ে দামি পোশাক নেই, 

কিন্তু আমার নিখুঁত হাতে তৈরি হয় তোমার স্বপ্নের পোশাক।

হাড় ভাঙা পরিশ্রম করিয়ে তুমি আমায় নাম মাত্র মাইনে দাও।

অবসর বা আনন্দ সে তো আমার কাছে বিলাসিতা!

মনে রেখো -

আমার ঘাম দিয়ে ইতিহাস লেখা হয়।

দেশের অর্থনীতির চাকা এগিয়ে যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫

featured Image
আমি একজন শ্রমিক, এটাই আমার পরিচয়।কিন্তু তুমি ভুলে যাও শ্রমিকরাও মানুষ। কখনো জানতে চেয়েছো?  কতখানি বোবা কান্না জমে আছে আমার বুকে?জানতে চাইবেই বা কি করে? তুমি তো শিক্ষিত, ভদ্র, টাকাওয়ালা, বিনয়ী, সভ্যতার টিকাদারি নাম দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছো।এসব মিথ্যা জৌলুসের আড়ালে তুমি হারিয়েছ তোমার কোমল মনটিও।আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি যেন সাহেব বনে যাও।আমায় তুই তুকারি করে, তুমি পৈশাচিক আনন্দ খুঁজে পাও।আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলে তুমি রোজ নাক শিটকাও।তুমি ভুলে যাও - আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলেই তোমার গা থেকে পারফিউমের গন্ধ বের হয়। ভুলে যাও - আমার পাঁজর ভাঙা পরিশ্রমে গড়ে উঠে তোমার সুসজ্জিত প্রাসাদ।হতে পারে আমার গায়ে দামি পোশাক নেই, কিন্তু আমার নিখুঁত হাতে তৈরি হয় তোমার স্বপ্নের পোশাক।হাড় ভাঙা পরিশ্রম করিয়ে তুমি আমায় নাম মাত্র মাইনে দাও।অবসর বা আনন্দ সে তো আমার কাছে বিলাসিতা!মনে রেখো -আমার ঘাম দিয়ে ইতিহাস লেখা হয়।দেশের অর্থনীতির চাকা এগিয়ে যায়।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ