দৈনিক রুপায়াণ

দ্রুত গ্রেফতারের দাবী ভোক্তভোগীদের

বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার

বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার

কুমিল্লার বুড়িচং উপজেলায় বীমা ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে জাহিদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জাহিদ ইসলাম উপজেলার বারইর গ্রামের জুলফু মিয়ার ছেলে৷  

নিজেকে আলেম পরিচয় দিয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে বিভিন্ন সঞ্চয় ও বীমা প্রকল্পের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন অভিযুক্ত জাহিদ। শুরুতে কিছু গ্রাহককে লাভ দিলেও পরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার কার্যক্রম।

কিছুদিন সৌদি আরবে পালিয়ে থাকলেও পুনরায় আবারো শুরু করছে প্রতারণা৷  টাকা ফেরত চাইলে হুমকী দিয়ে  মোবাইল ফোন বন্ধ করে দেয়৷ 

প্রতারিত পরিবারগুলোর অভিযোগ, কেউ জমি বিক্রি করে, কেউ প্রবাস থেকে পাঠানো টাকা, আবার কেউ ধারদেনা করে বিনিয়োগ করেছিলেন। এখন টাকা ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

ভুক্তভোগীরা জানান, মেয়ের বিয়ের টাকা, চিকিৎসার সঞ্চয় ও জীবনের সব পুঁজি হারিয়ে এখন তারা দিশেহারা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্ত জাহিদের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত ফোনে একাধিক বার চেষ্টা করেও সম্ভব হয়নি৷   

অন্যদিকে, বুড়িচং থানা পুলিশ জানায়, প্রতারণার বিষয়ে ভোক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷  

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
কুমিল্লার বুড়িচং উপজেলায় বীমা ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে জাহিদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জাহিদ ইসলাম উপজেলার বারইর গ্রামের জুলফু মিয়ার ছেলে৷  নিজেকে আলেম পরিচয় দিয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে বিভিন্ন সঞ্চয় ও বীমা প্রকল্পের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন অভিযুক্ত জাহিদ। শুরুতে কিছু গ্রাহককে লাভ দিলেও পরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার কার্যক্রম।কিছুদিন সৌদি আরবে পালিয়ে থাকলেও পুনরায় আবারো শুরু করছে প্রতারণা৷  টাকা ফেরত চাইলে হুমকী দিয়ে  মোবাইল ফোন বন্ধ করে দেয়৷ প্রতারিত পরিবারগুলোর অভিযোগ, কেউ জমি বিক্রি করে, কেউ প্রবাস থেকে পাঠানো টাকা, আবার কেউ ধারদেনা করে বিনিয়োগ করেছিলেন। এখন টাকা ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।ভুক্তভোগীরা জানান, মেয়ের বিয়ের টাকা, চিকিৎসার সঞ্চয় ও জীবনের সব পুঁজি হারিয়ে এখন তারা দিশেহারা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্ত জাহিদের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত ফোনে একাধিক বার চেষ্টা করেও সম্ভব হয়নি৷   অন্যদিকে, বুড়িচং থানা পুলিশ জানায়, প্রতারণার বিষয়ে ভোক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷  

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ