দৈনিক রুপায়াণ

দেবিদ্বারে প্রাইভেটকার-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

দেবিদ্বারে প্রাইভেটকার-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক অটোর যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহাব উপজেলার কুরুইন সাহাবুদ্দির বাড়ির  মৃত আব্দুল গফুরের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছে, মোহনপুর গ্রামের নাজমুলের পুত্র সিয়াম (১৫) ও অপর আহত দুজনের নাম ঠিকানা তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


দেবিদ্বারে প্রাইভেটকার-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক অটোর যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৭ মে) উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহাব উপজেলার কুরুইন সাহাবুদ্দির বাড়ির  মৃত আব্দুল গফুরের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ ঘটনায় আহত হয়েছে, মোহনপুর গ্রামের নাজমুলের পুত্র সিয়াম (১৫) ও অপর আহত দুজনের নাম ঠিকানা তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ