দৈনিক রুপায়াণ

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (৪ মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়।


জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৪ মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ