কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর গ্রামে নিজ বাড়ির উঠানে গাঁজা গাছ চাষের অভিযোগে এক অটোচালককে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি মহিউদ্দিন মিয়া (৪০) দীর্ঘদিন ধরে গোপনে তার বসতবাড়ির উঠানে গাঁজা গাছ রোপণ করে আসছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিউদ্দিন মিয়ার বাড়ি থেকে ৪টি গাঁজা গাছ জব্দ করা হয়। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বাঙ্গরা বাজার থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন