দেশের সম্পাদক ও প্রকাশকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘সম্পাদক-প্রকাশক পরিষদ, বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদকে প্রধান উপদেষ্টা করে সংগঠনটি যাত্রা শুরু করেছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে আহ্বায়ক, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রফিককে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমানকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।
কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. খায়রুল আলম রফিক। সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনানীর সম্পাদক শফিউল্লাহ শফি, দৈনিক বাণিজ্য জগতের সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান, দৈনিক দেশকালের সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক আজকের দেশ বিদেশের ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধর, দৈনিক বায়ান্ন আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব আলী শিকদার এবং দৈনিক আলোকিত চট্টগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ আকবরীসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনটিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে দেশের বিভিন্ন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, প্রধান সম্পাদক, সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকদের অন্তর্ভুক্ত করা হবে। আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
নবগঠিত এই পরিষদ সম্পাদক-প্রকাশকদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
T. Ah/med

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন