ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচিত নেত্রী ফারজানা সিঁথি এবার দলীয় মনোনয়ন পাননি বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত ৩৬ জন প্রার্থীর তালিকায় ফারজানা সিঁথির নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
এর আগে সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেক নারী নেত্রীর নাম থাকলেও ফারজানা সিঁথির অনুপস্থিতি নজরে এসেছে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন বঞ্চনার বিষয়টি দলের অভ্যন্তরীণ সমীকরণ ও কৌশলের অংশ হতে পারে, যা নিয়ে এখন দলীয় মহলে নানা আলোচনা চলছে।
Tofa/ah/in..

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন