দৈনিক রুপায়াণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, ভোট ১২ মে

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার দল ও জোটের পক্ষ থেকে মোট ৩৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্যতা ও সাংগঠনিক অবদান বিবেচনায় ৩৬ জন নারী নেত্রীকে মনোনীত করা হয়েছে।

ঘোষিত তালিকায় রয়েছেন— নাদিয়া পাঠান পাপন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত ৮ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। এরপর ২৬ এপ্রিল পর্যন্ত আপিল এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। দলগুলোর সাধারণ আসনের অনুপাতে এসব আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবে বলে জানা গেছে।

Image

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা, ভোট ১২ মে

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার দল ও জোটের পক্ষ থেকে মোট ৩৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্যতা ও সাংগঠনিক অবদান বিবেচনায় ৩৬ জন নারী নেত্রীকে মনোনীত করা হয়েছে।ঘোষিত তালিকায় রয়েছেন— নাদিয়া পাঠান পাপন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।এর আগে গত ৮ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। এরপর ২৬ এপ্রিল পর্যন্ত আপিল এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।ইসি জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। দলগুলোর সাধারণ আসনের অনুপাতে এসব আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবে বলে জানা গেছে।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ