দৈনিক রুপায়াণ

দীর্ঘদিন যাবত মাদককের রমরমা বানিজ্য করে আসছিল

মুরাদনগরে দুই নারী মাদক কারবারী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মুরাদনগরে দুই নারী মাদক কারবারী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

আটকরা হলেন— সেলিনা আক্তার ও সোনিয়া আক্তার। তারা ওই ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে নগদ ১৯ হাজার ৬৮০ টাকা, ১৪৬ পিস ইয়াবা এবং ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মুরাদনগর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপায়াণ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


মুরাদনগরে দুই নারী মাদক কারবারী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।আটকরা হলেন— সেলিনা আক্তার ও সোনিয়া আক্তার। তারা ওই ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে নগদ ১৯ হাজার ৬৮০ টাকা, ১৪৬ পিস ইয়াবা এবং ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।মুরাদনগর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

দৈনিক রুপায়াণ

প্রকাশক ও সম্পাদক: মোঃ মোনায়েম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১২০ ডিআইটি এভিনিউ ,আলম টাওয়ার (৮ম তলা), ঢাকা-১০০০
 ই-মেইল: dainikrupayan@gmail.com
ওয়েবসাইট: www.dainikrupayan.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ