প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
কাজী জুবায়ের আলম জিলানীর হাত ধরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবযাত্রা, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশনাা
মো: তোফায়েল আহমেদ ||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) কেন্দ্রীয় সংসদের অনুমোদনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জোবায়ের আলম জিলানী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সোলায়মান মুন্সী এবং সহ-সভাপতি পদে রয়েছেন এমদাদুল হক সিমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আজিজুর রহমান শরীফকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন একরামুল হক তুষার রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন রাকিব।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি ০২ মে ২০২৬ তারিখে প্রকাশিত হয়।
নবগঠিত এ আংশিক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ