প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানা
নিজস্ব প্রতিবেদক : ||
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেছেন।সোমবার বেলা প্রায় ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমেরও উদ্বোধন করেন। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি এবং সকাল ১০টার দিকে বগুড়ায় পৌঁছান। প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরে বগুড়ায় আরও কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে, যার মধ্যে সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উদ্বোধনী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ