প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ প্রকাশের পর হুমকি: পুকুর ভরাট ইস্যুতে চাপের মুখে প্রতিবেদকা
নিজস্ব প্রতিবেদক : ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুরোনো পুকুর ভরাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর হুমকির মুখে পড়েছেন এক সাংবাদিক। নাগরিক টিভির অনলাইন নিউজ পোর্টালে “বিএনপির ১–২৬ সিরিয়ালের নেতাকে ‘ম্যানেজ’ করে পুকুর ভরাট” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর প্রতিবেদক নাঈম আহমেদ কপিলকে লক্ষ্য করে একাধিক হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, পুকুর ভরাটের সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত ব্যক্তি রিজভী নিজেই ০১৮১২৩১৬৪০৮ নম্বর থেকে ফোন করে প্রতিবেদকের কাছে সংবাদ প্রকাশের কারণ জানতে চান এবং কৈফিয়ত দাবি করেন। একই সঙ্গে একটি বিদেশি নম্বর (+৩৯৩৯২৮৯৮৭৪৪৯) থেকে পরিচয় গোপন রেখে ফোন করে সীতাকুণ্ডের বিষয় নিয়ে আর না লেখার হুমকিও দেওয়া হয়।ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা এটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছেন এবং দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শত বছরের পুরোনো একটি পুকুর ভরাটের সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নজরে আনে। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ