প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
অসহায়দের মুখে হাসি ফোটাতে দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের মানবিক উদ্যোগা
দেবিদ্বার প্রতিনিধি : ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদ। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি আবারও প্রমাণ করেছে তাদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক অঙ্গীকার।গত শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আয়োজনের মাধ্যমে এলাকার অসচ্ছল নারী-পুরুষদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ এবং টিউবওয়েল বিতরণ করা হয়। এই উদ্যোগ স্থানীয় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খায়রুল আমিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, যিনি মালদ্বীপ প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ সবুর খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল আউয়াল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ আলম, তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা প্রধান শিক্ষক মোঃ আল আমিন খান এবং উপদেষ্টা পরিষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদ মানবসেবায় নিবেদিত। ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, টিউবওয়েল স্থাপন এবং এতিমদের সহায়তার মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।তারা আরও বলেন, দেশ-বিদেশের বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় সংগঠনটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হচ্ছে এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতেও এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রুপায়ণ